সাম্প্রতিক প্রকাশিত

10/recent/ticker-posts

হিরণ্য হারুন


 হিরণ্য হারুন

(কবি, প্রাবন্ধিক ও গল্পকার)

জন্ম ৩১ শে ডিসেম্বর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। গণিতে স্নাতক ও স্নাতকোত্তর। বিজ্ঞান-গণিত-দর্শন-ধর্মকে একসূত্রে প্রকাশ করতে কবিতায় হাতেখড়ি শৈশব থেকে। সঙ্গীত, ভ্রমণ, পুরনো বইপত্র, ফিল্ম, পদার্থবিদ্যা, জ্যোর্তিবিদ্যা ও নিঃসঙ্গতা তার প্যাশন। ‘বিভ্রান্ত জাদুকর’ তার প্রথম কবিতাগ্রন্থ। কবিতাগ্রন্থটি ‘অনুপ্রাণন তরুণ লেখক পাণ্ডুলিপি প্রতিযোগিতা ২০২৫’ পুরস্কার বিজয়ী।

প্রথম কবিতা প্রকাশিত হয় ২০০৫ সালে ‘সাপ্তাহিক কাটাখালি’ পত্রিকায়। সাধারণত লেখে থাকেন সাহিত্যে ছোট কাগজে। সম্পাদনা করেছেন ‘নিওর’ ও ‘অরণ্যনদী’ ওয়েবম্যাগ।

কবিতার পাশাপাশি লেখেন প্রবন্ধ, গল্প, বিজ্ঞান-দর্শন-গণিত-বিশ্বরাজনীতি বিষয়ক চিন্তা ও ফিচার। বগুড়া লেখক চক্র এর ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন যাবৎ।

hiranyaharun@gmail.com

০১৭৯৬৩৮২২৬৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ